রাজবাড়ীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
নিহতের স্বজনরা জানান, ২০০১ সালে পাইককান্দি গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে মিঠু শেখের সঙ্গে একই গ্রামের মমিন শেখের মেয়ে ছকিনার বিয়ে হয়। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মিঠু পরকীয়ায় আসক্ত ছিল বলে অভিযোগ করেন ছকিনার স্বজনরা। দীর্ঘদিন ধরে মিঠু ও মনিরার সংসারে পারিবারিক কলহ চলছিল। শুক্রবার সকালে তার মরদেহ দেখতে পায় মিঠু শেখের পরিবারের অন্য সদস্যরা।
নিহত মনিরা বেগমের মেয়ে মীম বলেন, অনেক রাতে আব্বু আম্মুকে টানাটানি করতে থাকে। তখন আমার ঘুম ভেঙে যায়। এক পর্যায়ে আমার আব্বু আমার আম্মুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, সকালে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর পরিবারের সদস্যরা দাবি করছেন যে, তার স্বামী তাকে শ্বাসরোধে হত্যা করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী মিঠু শেখকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের পর চিকিৎসকের সঙ্গে কথা বলে এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন