অস্ট্রিয়ার বিদ্যালয়ে বন্দুক হামলায় ৯ জন নিহত



অস্ট্রিয়ার গার্জ শহরের একটি উচ্চ বিদ্যালয়ে আজ ভয়াবহ বন্দুক হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীর মরদেহও রয়েছে বলে ধারণা করছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে গার্জের ড্রেইয়ার্সশুটেনগাহস হাই স্কুলে, স্থানীয় সময় সকাল ১০টায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এবং অস্ট্রিয়ার এপিএ এজেন্সি জানায়, নিহতদের মধ্যে সাতজন ছাত্র, একজন প্রাপ্তবয়স্ক এবং বন্দুকধারী রয়েছেন।

গার্জের মেয়র এলকার কাহর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের ধারণা, হামলাকারী কয়েকজন ছাত্রকে গুলি করে হত্যার পর নিজেই আত্মহত্যা করেছেন।

ঘটনার পরপরই বিশেষায়িত পুলিশ টিম কোবরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারে অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন।

এদিকে অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিস্টিয়ান স্টকার হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করে তার দৈনন্দিন কার্যক্রম স্থগিত করেছেন।

এটি দেশটির সাম্প্রতিক সময়ের অন্যতম মর্মান্তিক বিদ্যালয়ভিত্তিক সহিংস ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্যসমূহ