রাজবাড়ীর কালুখালীতে চন্দনা নদী থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার
![]() |
| ফটো: Selim Hasan |
রাজবাড়ীর কালুখালী উপজেলার চন্দনা নদীতে মো. আসলাম প্রমানিক (৪২) নামে এক ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ ১১ জুন (বুধবার) সকাল ৭টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের চন্দনা ব্রিজের নিচ থেকে ওই ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করে কালুখালী থানা পুলিশ।
নিহত আসলাম প্রমানিক রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামের মৃত পিয়ার আলী প্রমাণিকের ছেলে। পেশায় তিনি একজন ইজিবাইক চালক ছিলেন।
উদ্ধারকৃত লাশের পরিচয়:
নাম: মো. আসলাম প্রমানিক (৪২)
পিতা: মৃত পিয়ার আলী প্রমাণিক
গ্রাম: চরলক্ষীপুর
থানা: পাংশা
পেশা: ইজিবাইক চালক


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন