পাংশায় দুই স্কুলছাত্রীকে ধর্ষনের ঘটনায় অভিযুক্ত শিহাব মন্ডলকে গ্রেফতার
পাংশায় দুই স্কুলছাত্রীকে ধর্ষনের ঘটনায় অভিযুক্ত শিহাব মন্ডলকে গ্রেফতার।
গতকাল রাজবাড়ীর পাংশা উপজেলায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণির দুই স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (১৫ জুন) বেলা ১১টার দিকে, উপজেলার সরিষা ইউনিয়নের নওড়া বনগ্রামে।
ভুক্তভোগী দুই শিক্ষার্থী বড় বনগ্রাম আতারুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। পরিবার সূত্রে জানা যায়, প্রাইভেট শেষে বাড়ি ফেরার সময় সিহাব মন্ডল (১৭) ও হাসমত আলী (১৮) নামের দুই যুবক তাদের পথরোধ করে। এরপর ব্লেড দেখিয়ে ভয়ভীতি দেখিয়ে পাশের একটি পানের বরজে নিয়ে যায় এবং পালাক্রমে ধর্ষণ করে।
ধর্ষণের পর অভিযুক্তরা হুমকি দেয়—এই ঘটনা জানাজানি হলে তাদের প্রাণে মেরে ফেলা হবে।
এক শিক্ষার্থীর বাবা বলেন,
> “প্রকাশ্য দিবালোকে আমার মেয়েকে ভয় দেখিয়ে ধর্ষণ করা হয়েছে। আমি এর বিচার চাই। থানায় মামলা করবো।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন,
> “ভুক্তভোগীদের পরিবার থানায় অভিযোগ দিয়েছে। আমরা অভিযোগ গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করছি। ইতোমধ্যে একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যজনকে আটকের চেষ্টা চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন