রাজবাড়ীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দুই হাজার ২ পিস ইয়াবাসহ মো. হাসান রেজা (৩৪) নামে একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারির সামনে ঢাকা-খুলনা মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শরীফ আল রাজীব।
গ্রেফতারকৃত হাসান রেজা ফরিদপুর সদর উপজেলার ভাজনডাঙ্গা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। পুলিশ জানায়, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী থানায় দুটি হত্যাচেষ্টা ও রাজধানীর শাহবাগ থানায় একটি চুরির মামলা রয়েছে।
গ্রেফতারের সময় তার কাছ থেকে দুই হাজার ২ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, "মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।"
গোয়ালন্দ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন