ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া ঘাট পরিদর্শনে রাজবাড়ীর পুলিশ সুপার

 

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাট পরিদর্শন করেছেন রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।

সোমবার (২ জুন) সকালবেলা ঘাট এলাকায় পরিদর্শনে গিয়ে তিনি লঞ্চ ও ফেরিঘাটের বিভিন্ন টিকিট কাউন্টার, যানবাহন চলাচল এবং ট্রাফিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এসময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।

পুলিশ সুপার বলেন, “যাত্রীদের স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। কেউ যদি নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করে বা যাত্রীদের হয়রানি করে, তাহলে অবিলম্বে রাজবাড়ী জেলা পুলিশকে জানান।”

তিনি আরও জানান, ঈদযাত্রায় ভোগান্তি রোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যাত্রীসাধারণ যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

পরিদর্শন শেষে পুলিশ সুপার দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন এবং সেখানে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

*

إرسال تعليق (0)
أحدث أقدم